নিরাপদ সড়কের দাবিসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা।
মঙ্গলবার সাংবাদিকদের ডাকে রাজধানীর কাওরানবাজারের সার্ক ফোয়ারায় আয়োজিত মানববন্ধনে এ সব কথা বলেন তারা।
পাশাপাশি হামলাকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া ৭২ ঘণ্টার মধ্যে শুরুর জন্য আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। তা না-হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।
মানববন্ধনের পাশাপাশি ১০ মিনিট প্রতীকী কর্ম বিরতিও পালন করা হয়। এতে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: