জাতীয়

ট্রেন-বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে—কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির প্রথম দিনে যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। টিকিট প্রত্যাশীদের অনেকেই মধ্যরাত থেকে কাউন্টারে এসে জড়ো হন। দীর্ঘক্ষণ লাইনে দাড়িঁয়েও টিকিট পেয়ে আনন্দিত তারা।

তবে টিকিট দিতে ধীরগতি, লাইনে বিশৃঙ্খলা, কালোবাজারীর অভিযোগও রয়েছে। তবে রেল কর্তৃপক্ষের দাবি, কোন অনিয়ম ছাড়াই সুশৃঙ্খলভাবে টিকিট বিক্রি হচ্ছে।

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট পেতে বুধবার কমলাপুর রেলস্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। লাইনে দাড়াঁতে কেউ কেউ কাউন্টারে এসেছেন মঙ্গলবার মধ্যরাতেই।

সকাল ৮ থেকে ২৬ টি কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। দেওয়া হয় ১৭ আগস্টের টিকিট। টিকিট প্রদানে বরাবরের মতোই ধীরগতির অভিযোগ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের।

লাইনে বিশৃঙ্খলার পাশাপাশি টিকিট প্রদানে অনিয়মের কথাও বলছেন কেউ কেউ।

নারীদের জন্য আলাদা দু'টি কাউন্টার থাকলেও তা পর্যাপ্ত নয় বলেও অভিযোগ অনেকের।

তবে এত ঝক্কির-ঝামেলার পরও কাঙ্খিত টিকিট পাওয়ার পর সবার চোখে মুখেই আনন্দের ছাপ।

এদিকে, সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করলেন স্টেশন ম্যানেজার বলেন, নিয়ম মেনেই কাজ চলছে।

১৭ থেকে ২১ আগস্টের জন্য আগামি ১২ আগস্ট পর্যন্ত টিকিট বিক্রি চলবে । একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন।

এদিকে, ঈদের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে বিভিন্ন রুটের বাস কাউন্টারগুলোতে ভিড় ছিলো না একেবারেই। তবে, বাসের প্রত্যাশিত সময়ের টিকিট না পেয়ে হতাশ সাধারণ মানুষ। টিকিট যতোক্ষণ থাকবে ততোক্ষণ বিক্রি করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারগুলোতে বুধবার সকাল থেকেই থেকেই শুরু হয় টিকিট বিক্রি। তবে মঙ্গলবারের তুলনায় ঘরমুখো মানুষের ভিড় ছিলো না একেবারেই। কাউন্টারগুলোতে অলস সময় কাটাতে দেখা যায় টিকিট বিক্রেতাদের।

টিকিট হাতে পেলেও নির্ধারিত দিনের টিকিটি না পেয়ে হতাশা প্রকাশ করেন যাত্রীরা।

ট্রেনের টিকিটের মতো নির্দিষ্ট দিনের টিকিট বিক্রি হলে এ ভোগান্তি দূর হবে বলে মনে করেন সাধারণ মানুষ।

টিকিট কালোবাজারি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আগামি ২১ আগস্ট পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ