জাতীয়

ঈদের অগ্রিম টিকেট পেতে কমলাপুরে ভিড়

কমলাপুর
কমলাপুর

ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকেট কিনতে দ্বিতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ি ফেরার টিকেটের প্রত্যাশায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ঘরমুখো মানুষ।

ট্রেনের এ আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। টিকেট বিক্রি চলবে ১২ আগস্ট পর্যন্ত। গতকাল দেয়া হয়েছে ১৭ আগস্টের টিকেট। বৃহস্পতিবার দেয়া হচ্ছে ১৮ আগস্টের টিকেট। ১০, ১১ ও ১২ আগস্ট মিলবে ১৯, ২০ ও ২১ আগস্টের টিকেট।

অনেকেই মাঝরাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন। প্রতিবারের মতো এবারও ১০ দিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হলো।

একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট নিতে পারবেন। এবার ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা রাখা হয়েছে। এর মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত রয়েছে। ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে।

ঈদ উপলক্ষে ৯ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এর আগে গত মঙ্গলবার ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ