সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন বন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট-আইপিআই।
শিক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহের সময় দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে চিঠিতে।
সংস্থাটির হেড অব আ্যাডভোকেসি আর প্রসাদ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সংস্থাটি জানিয়েছে, সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রধানমন্ত্রীর দলের সমর্থকরা জড়িত। এটি প্রধানমন্ত্রীর সরকারের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার দাবির বিপরীত।
এছাড়াও সংবাদিকের সুরক্ষা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে আইপিআই। বিভিন্ন দেশের সম্পাদক, সংবাদকর্মী ও সাংবাদিকদের নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট।
সংস্থাটি জাতিসংঘ, ইউনেস্কো ও কাউন্সিল অফ ইউরোপের স্বীকৃত পরামর্শদাতা।