জাতীয়

শুক্রবার ফার্মগেট-কলাবাগান এলাকায় ১১ ঘণ্টা থাকবে না গ্যাস

গ্যাস
গ্যাস

রাজধানীর মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য গ্যাস পাইপলাইন স্থানান্তর করতে শুক্রবার ফার্মগেট ও আশপাশ এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সকালে তিতাস গ্যাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জনসংযোগ) গোলাম মোস্তফা বলেন, গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আগামী ১০ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত (১১ ঘণ্টা) ইন্দিরা রোড, রাজাবাজার, বউবাজার রোড, গার্ডেন রোড, শুক্রাবাদ, কাঁঠালবাগান, ফ্রি স্কুল স্ট্রিট, ক্রিসেন্ট রোড, সেন্ট্রাল রোড, ল্যাবরেটরি রোড, কলাবাগান, ডলফিন গলি, বশিরউদ্দিন রোড ও আশপাশ এলাকায় সকল গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ