জাতীয়

বিএনপি-জামাত গুজব রটনার কারখানা: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

বিএনপি-জামাতকে মিথ্যাচার ও গুজব রটনার কারখানা বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ইনু বলেন, তারা মিথ্যাচার করে মুক্তিযুদ্ধকে ঠেকাতে পারেনি, বঙ্গবন্ধুকে খাটো করতে পারেনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ইনু বলেন, ১৯৭১ সালের আগেও বঙ্গবন্ধুকে ইসলামবিদ্বেষী ও অত্যাচারী বলে মিথ্যাচার করা হয়েছিল। কিন্তু মানুষ এসব প্রত্যাখ্যান করে ৭০ এর নির্বাচনে তাকে বিজয়ী ও একাত্তরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল।

বর্তমানে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র পাকিস্তানের দোসর বিএনপি-জামাত বিভিন্ন মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, বিএনপি এখন পরগাছা রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

সকালে মাদারীপুর জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি দেশের বিভিন্ন আন্দোলনে প্রবেশ করে তাদের উস্কানি দেয়।

ছাত্রদের নিরাপদ সড়কের দাবিতে করা আন্দোলনে বিএনপি নেতা আমির খসরুর মোবাইল ফোনের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, হেফাজত আন্দোলন থেকে শুরু করে, কোটা আন্দোলনসহ সব আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনা সরকারের পতনের চেষ্টা করছিলো বিএনপি।

বিএনপির এমন আশা কখনোই বাস্তবায়ন হবে না বলেও এসময় জানান শাজাহান খান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ