রোহিঙ্গা ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে কমনওয়েলথ— প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত শেষে এ কথা বলেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে তার সরকার।
গণতন্ত্রকে আরোও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে কমনওয়েলথের সহযোগিতার প্রস্তাব দেন সেক্রেটারি।
এ সময় বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসাও করেন তিনি।
কমনওয়েলথের সার্বিক কার্যক্রমের বিষয়েও কথা হয় এই দুই নেতার মধ্যে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উধ্বর্তন কর্মকর্তারা সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: