নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে যারা নৈরাজ্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কমিশনার বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব রকম ব্যবস্থা নেবে ডিএমপি।
শ্রমিক-মালিক-পথচারী যারাই ট্রাফিক আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এজন্য জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে তিনি বলেন, ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়ানো ঘোষণা দেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: