সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকেই সম্প্রতি সহিংসতায় আহত সাংবাদিকদের চিকিৎসা ব্যয়ভার বহন করবে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
রাজধানীতে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালে সহিংসতায় অনেক দুর্বৃত্ত ঢুকে পরেছিল যা স্বরাষ্ট্রমন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করা সরকারের কাজ নয়— শুধু গুজব বিষয়টি বন্ধ করতেই বিটিভির সংবাদ প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
তারানা বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা ও গুজব ছড়ানো বন্ধ করতে এখন থেকে ফেইসবুকে এ সংক্রান্ত পোস্ট বা কন্টেন্টগুলো বিশ্লেষণ করে ব্যবস্থা নিতে বিটিআরসিকে সুপারিশ করা হবে।
আহত সাংবাদিকদের চিকিৎসা ব্যয়ভার বহন করার কথা বললেও কেউ এখনো মন্ত্রণালয়ে আবেদন করেনি অর্থ চেয়ে—সাংবাদিকদের ওপর হামলাকরীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানান তারানা।
আগামী ১২ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগারে নারী কয়েদিদের মধ্যে মাদক সংক্রান্ত সচেতনতা সৃষ্টি করতে মত বিনিময় করবেন মন্ত্রী।
এছাড়া মাদকের নেতিবাচক দিক আইন শাস্তি তুলে ধরে প্রচার প্রচারণা সীমান্ত এলাকায় চালানো হবে বলে জানান তিনি।