বিদ্যুৎ গ্রাহকদের সাড়ে আট লাখ স্মার্ট প্রিপেইড মিটার দিবে- ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি।
মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কিমিটি একনেকের সভায় এ সংক্রান্ত একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
এ জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৫৮ কোটি টাকা।
ডিপিডিসির আওতাধীন ঢাকার রমনা, জিগাতলা, ধানমন্ডি, শ্যামলী পরীবাগ, কাকরাইল, বনশ্রী, মগবাজার, বাংলাবাজার, নারিন্দা, পোস্তগোলা ও ডেমরা এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা, শীতলক্ষ্যা ও সিদ্ধিরগঞ্জ উপজেলায় এসব মিটার স্থাপন করা হবে।
এর ফলে, বিদ্যুতের অপচয় কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
এদিন একনেকের সভায় ৩ হাজার ৮৮ কোটি টাকা ব্যয়ে মোট ৯ টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: