বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে দেশকে আবার পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও দুঃস্থদের খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সাবের হোসেন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে প্রকৃত সম্মান দিতে হলে তার আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে কাঙালী ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহবান জানান নেতারা।
এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর সবুজবাগ, বাসাবো, মুগদা ও মাণ্ডা এলাকায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
রক্তদান কর্মসূচী ও কাঙালী ভোজের আয়োজন দুঃস্থদের মাঝে খাবার বিতরণ শেষে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি।