জাতির জনক বঙ্গবন্ধু শুধু একজন দক্ষ নেতাই ছিলেন না— সমাজের আদর্শ মুক্তি আন্দোলনের প্রতীকও বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার জাতীয় শোক দিবস পালনে ভিকারুন্নিসা স্কুল এন্ড কলেজে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, একাত্তরের পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন বাংলার অবিসংবেদিত নেতা।
তিনি আরো বলেন, শেখ মুজিব একজন জাতির পিতাই নন বরং বাঙালি সমাজের আদর্শ। বঙ্গবন্ধুর আদর্শ হারানো যাবে না- নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে ও গড়ে তুলতে হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, একাত্তরের পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় দিন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: