সংবিধানের বাইরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ডিম্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১৪ দলের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, কঠোরভাবে তা প্রতিহত করা হবে।
জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সঙ্গে কোনো আলোচনার নেই—উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সরকার প্রস্তুত রয়েছে।
দেশকে আবারো পাকিস্তানি কায়দা চালানোর জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুকে সম্মান করা ছাড়া কারোর রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: