জাতীয়

আ’লীগ সাধারণ সম্পাদককে ভাষা শেখার আহ্বান নজরুলের

নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজনৈতিক ভাষা অনুধাবনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেটি হচ্ছে দেশে রাজনৈতিক স্বাধীনতা আছে কি-না এ নিয়ে— তার এ কথায় রাষ্ট্রদ্রোহিতার কিছু নেই।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হলে তার জন্য সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আর বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারই ১/১১ এর পুনরাবৃত্তি প্রসারিত করছে।

শনিবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে রাজনৈতিক ভাষা সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের আহ্বান জানান।

তিনি বলেন, স্বাধীনতা নিয়ে মির্জা ফখরুলের কথায় কোনো রাষ্ট্রদ্রোহিতার কিছু নেই।

সরকার নানা টালবাহানা করছে উল্লেখ করে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হলে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হবে তার দায়ভার সরকাকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে, বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন- সরকারই এ-এগারোর পুনরাবৃত্তির পথ প্রশস্ত করছে।

সরকারের ব্যর্থতার জন্যই সড়ক পথে ঈদে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়ছে বলেও সমালোচনা করেন বিএনপির এই নেতা।

প্রসঙ্গত; আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে স্বাধীন করার আহবান জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহীতার শামিল।

তিনি বলেন, ‘তাকে (ফখরুল) এ ধরনের বক্তব্যের জন্য রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে বিচার করলে কি ভুল হবে ? তবে আমরা তা করতে চাই না। জনগনের কাছে তাদের মুখোশ উম্মোচিত হোক।’

ওবায়দুল কাদের গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের মদদে দেশব্যাপী সিরিজ হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে এ কথা বলেন।

গতকাল এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে স্বাধীন করার আহবান জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ