সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই বঙ্গবন্ধুর খুনি ও খুনিদের আশ্রয়-প্রশ্রয়দাতা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন , ঝরেপড়া রোধ ও শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ বলেন।
হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানই ২১ আগস্ট বোমা হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, জঙ্গী সন্ত্রাস এবং মানুষ পোড়ানোর ঘটনার সঙ্গে জড়িত।
এ সব যারা অস্বীকার করতে চান, তারা জেনারেল জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির দুষ্কর্মকে গণতন্ত্রের ধোঁয়া তুলে আড়াল করতে চার বলেও এ সময় বলেন তথ্যমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: