জাতীয়

নারী নির্যাতন-ধর্ষণের মামলা দ্রুত নিস্পত্তির তাগিদ

নারী নির্যাতন-ধর্ষণের মামলা দ্রুত নিস্পত্তির তাগিদ
নারী নির্যাতন-ধর্ষণের মামলা দ্রুত নিস্পত্তির তাগিদ

নারীর প্রতি সহিংসতা- নারী নির্যাতন কিংবা ধর্ষণের মামলা দ্রুত নিস্পত্তির তাগিদ দিলেন মানবাধিকার কর্মীরা। নারীর প্রতি সহিংসতার ঘটনার বিচারে দীর্ঘসুত্রিতার অবসানও চাইলেন তারা। না হয় সে বিষয়েও মতামত তুলে ধরেছেন তারা।

শনিবার রাজধানীতে নারীদের জন্য ন্যায়বিচার নিয়ে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ গোলটেবিল বৈঠকে এ কথা তুলে ধরেন মানবাধিকার কর্মীরা।

এবিষয়ে মত বিনিময় সভায় দেশে নারী নির্যাতনের ঘটনার বিচারের চিত্র তুলে ধরে তারা বলেন, সামাজিক-পারিপার্শ্বিক কারণ এবং বিচারহীনতার কারণে নির্যাতিতরা বিচার প্রত্যাশা করেন না।

এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার এবং মামলা দ্রুত শেষ করার তাগিদ দিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে, বিচারের দীর্ঘসুত্রিতা যেমন কমাতে হবে, অন্যদিকে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

দ্য ডেইলি স্টারের সভাকক্ষে মতবিনিময় সভায়, ছুড়িকাঘাতে নিহত উইলস্ লিটল ফ্লাওয়ার বিদ্যালয়ের শিক্ষার্থী রিশা আর চলন্ত বাসে ধর্ষনের শিকার রূপা হত্যার বিচার প্রক্রিয়ার তথ্য তুলে ধরেন পরিবারের সদস্যরা।

তনু, মিতু হত্যাসহ দেশের আনাচে কানাচে ভয়াবহ নির্যাতনের শিকার নারী ও ভুক্তভোগী স্বজনরা নানা কারণে বিচারের প্রত্যাশা করেনা।

আলোচকরা বলেন, এরমধ্যে সবচেয়ে বড় কারণ বিচারে দীর্ঘসুত্রিতা। প্রমাণ লোপাট, ক্ষমতার প্রভাব, সামাজিক কুসংস্কারের কারণে একটা বড় অংশ বিচার চাইতে আসেনা। সব অপরাধের বিচার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধিরও তাগিদ দেন আলোচকরা।

আর বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, অর্থও অনেক সময় মামলা ও বিচারের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। আইন সম্পর্কে মানুষকে জানানোর দায়িত্ব যেমন সরকারের রয়েছে, তেমনি দীর্ঘসুত্রিতা কমিয়ে দ্রুত বিচার শেষ করতে রাষ্ট্রপক্ষের সদিচ্ছার প্রয়োজন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ