জাতীয়

বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি জানে আগামী নির্বাচনে তারা হেরে যাবে— তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে তবে তারা যদি ২০১৪ সালের মতো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে জনগণ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব এ কথা বলেন তিনি।

একাদশ নির্বাচনের আগে সংলাপ নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে বলেন, এই নির্বাচন (একাদশ) নিয়ে কোনো সংলাপ হবে না। নির্বাচনকালীন সরকার রুটিন মাফিক দায়িত্ব পালন করবে, সরকারের মন্ত্রিপরিষদ, পুলিশ প্রশাসন সব কিছুই থাকবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে।

কাদের বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচনকালীন সরকারের হাতে কোনো ক্ষমতা থাকবে না।

তিনি বলেন, বিএনপি সংবিধান মানে না- আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না, কিছুই মানে না।

নোয়াখালীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অবরুদ্ধ হয়ে আছেন, এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা (সাংবাদিক) আপনাদের প্রতিনিধি পাঠিয়ে দেখে আসুন। মওদুদ আহমদের বাড়ির সামনে আওয়ামী লীগ কিংবা পুলিশের কোনো সদস্য নেই— তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি।

তিনি বলেন, গত ২২ বছর ধরে ঈদের আগে তিনি কখনও বাড়িতে (নোয়াখালীর কোম্পানীগঞ্জ) যান না। এলাকার উন্নয়নে কোনো কাজ করেননি। এখন মওদুদ সাহেব অবরোধের নাটক করছেন। একে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।

ঈদযাত্রার প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন সড়কের অবস্থা ভালো। পশুবাহী গাড়ির কারণে রাস্তায় যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। ফেরি পারাপারেও পশুবাহী গাড়িকে প্রায়োরিটি দেয়া হচ্ছে এসব কারণে একটু সময় লাগছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ