একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায় আগামী মাসেই হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এসময় তিনি অভিযোগ করেন, বিএনপি-জামাত সরকারের মদদেই এই হামলা চালানো হয়েছিল আর এই রায়ের মাধ্যেমে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হবে।
একুশে আগস্ট গ্রেনেড হামালায় হতাহতদের সংগঠন '২১ আগস্ট বাংলাদেশের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে রোববার সকালে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী অভিযোগ করেন, ২০০৪ সালে বিএনপি-জামাত সরকারের মদদেই এই হামলা চালানো হয়েছিলো।
তিনি বলেন, এই হামলার পেছনে কারা ষড়যন্ত্র করেছিল, তা এই মামলার রায়ের মাধ্যমেই জানা যাবে।
বঙ্গবন্ধুর যেসব খুনি বিদেশে পালিয়ে আছে তাদের ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।