জাতীয়

'মিয়ানমার নাগরিক' শব্দটি বাদ দিতে বলেছে

রোহিঙ্গা
রোহিঙ্গা

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেয়া কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের পরিচয়পত্র থেকে 'মিয়ানমার নাগরিক' শব্দ দুটি বাদ দিতে বলেছে মিয়ানমার।

গত সপ্তাহে নেপিদোতে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে এ প্রস্তাব দেয় দেশটির কর্মকর্তারা।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব দেলোয়ার হোসেন আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, গত সপ্তাহের বৈঠকে রোহিঙ্গাদের পরিচয় বদলানোর বিষয়টি মিয়ানমার তুললেও এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

তবে বাংলাদেশ পরবর্তী শব্দ হিসেবে 'জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের বাসিন্দা' অথবা 'রাখাইনে বাস্তুচ্যুত বাসিন্দা' ব্যবহারের কথা চিন্তা করছে।

তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে নেওয়া হয়নি বলে জানান তিনি।

বিশেষজ্ঞরা বলেন, রোহিঙ্গাদের বর্তমান পরিচয় বদলানো হলে ভবিষ্যতে জনগোষ্ঠীটির অধিকার ঝুঁকির মধ্যে পড়তে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ