জাতীয়

জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত, প্রথম জামাত সকাল ৮টায়

জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত
জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত

জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

এবার ময়দানে প্রায় একলাখ মুসল্লী নামাজ আদায় করতে পারবেন। মুসল্লীদের নির্বিঘ্নে নামাজ আদায়ের লক্ষে ২ লাখ ৭০ হাজার বর্গফুট এলাকা ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে অযুখানা, ব্যবস্থা করা হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ।

সোমবার সকালে ঈদগাহ ময়দান পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনর মেয়র সাঈদ খোকন এসব তথ্য তুলে ধরে বলেন, ঝড়-বৃষ্টির সম্ভাবনাকে বিবেচনায় নেয়া হয়েছে।

এ সময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াও ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ঈদগাহ ময়দানের ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আর নিরাপত্তার জন্য মুসল্লীদের জায়নামাজ ও ছাতা বাদে অন্য কিছু বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তিনি আরো বলেন, ঈদগাহ'র প্রধান গেট, বাইরের গেট ও ভেতরে একাধিক চেকপোষ্ট থাকবে। নিরাপত্তার খাতিরে মুসল্লীদের জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ করা হয়েছে।

এ সময় সোয়াট, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ