জাতীয়

একুশে আগস্ট গ্রেনেড হামলায় জিয়া পরিবার জড়িত: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জিয়া পরিবার জড়িত বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, এ ঘটনার আগে বিএনপি নেত্রীর বক্তব্যই প্রমাণ করে এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

শেখ হাসিনা আরো বলেন, বিএনপি-জামাতের লোকজন আওয়ামী লীগে ঢুকে ঘাপটি মেরে থেকে একেকটা ঘটনা ঘটিয়ে দলের উপর দোষ চাপায় এ ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

রাজধানীতে একুশে আগস্টের বর্ষপূর্তিতে বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন শেখ হাসিনা।

ভয়াবহ ২১শে আগস্টের বর্ষপূর্তিতে মঙ্গলবার সকালে আওয়ামী লীগের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে শহীদের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে একুশে আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী।

প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই সেদিনের বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। ঘটনার আগে বিএনপি নেত্রীর বক্তব্য থেকেই যা স্পষ্ট বোঝা যায়।

শেখ হাসিনা অভিযোগ করেন, ঘটনার পর পুলিশ লাঠিচার্জ আর টিয়ারগ্যাস ছুড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নষ্ট করা হয় হামলার আলামত। অবতারণা করে জজ মিয়া নাটকের।

বিএনপি-জামাতের লোকজন দলে ঘাপটি মেরে থেকে ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের উপরই দোষ চাপাচ্ছে বলে জানান শেখ হাসিনা।

এদেরকে দলে না নিতে নির্দেশ দেন তিনি।

ভাষণ শেষে দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

পরে গ্রেনেড হামলায় আহতদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী চলে যাবার পর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন এবং ১৪ দলের নেতাকর্মীরা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ, ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ওই হামলায় শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ নিহত হন ২৪ জন নেতাকর্মী। আহত হন আরো তিন শতাধিক মানুষ

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ