জাতীয়

জনগণ ভোট দিলে ক্ষমতায় আসবো না দিলে আফসোস নেই

ঈদ-শুভেচ্ছা-বিনিময়-করছেন-প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

জনগণ খুশি থাকলে তারা ভোট দিলে আবারও ক্ষমতায় আসবো— ভোট না দিলে আফসোস নেই, দেশের মানুষের জন্য কাজ করছি বলে এ সময় নিজের অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বুধবার তার সরকারি বাসভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়ে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি সরকারের উন্নয়ন চিত্র যার যার এলাকায় গিয়ে মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সুখ-সমৃদ্ধির জন্য কাজ করার চেষ্টা করছি। শোক ও ব্যথা বুকে নিয়ে শোকের মাসেও সবার জন্য ঈদ আনন্দ শান্তিপূর্ণ করতে কাজ করছি।

এর আগে তিনি গণভবনে দলীয় নেতাকর্মী, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উপস্থিত নেতাকর্মীদের এলাকায় যাওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখনে থেকে স্লোগান না দিয়ে এলাকায় যান— আমরা কী কী কাজ করেছি জনগণকে তো তা জানাতে হবে। জনগণ যদি ভোট দেয় তাহলে আমরা ক্ষমতায় যাবো। তারা খুশি হলে ভোট দেবে, না দিলে নেই। কোনও অসুবিধা নাই।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঈদ সবার জন্য আনন্দ ও খুশি বয়ে আনুক। আমরা সব শোক-ব্যথা বুকে নিয়েও জনগণের আনন্দ উৎসব যাতে থাকে তার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। ঈদ যাতে নির্বিঘ্ন হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী অক্লান্ত পরিশ্রম করছে।

কারও কোনও অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট স্থানে জমা দেয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দলীয় নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ