জাতীয়

দেশ-জাতি-মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা মোনাজাতে

দেশ-জাতি-মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা মোনাজাতে
দেশ-জাতি-মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা মোনাজাতে

জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন ঈদগাহ, খোলা মাঠ ও মসজিদেও পবিত্র ঈদুল আযহার নামাজে শরিক হন মুসল্লিরা।

অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সেখানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সেখানে ঈদের নামাজ আদায় করেন।

গতবারের মতো ছিল না বৃষ্টির বাগড়া। অত্যন্ত আরামদায়ক পরিবেশেই দলে দলে ঈদের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহে আসেন মুসুল্লিরা।

সকাল ঠিক ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হয় দেশের প্রধান ঈদের জামাত।

নামাজ শেষে মোনাজাতে প্রাকৃতিক দুর্যোগসহ সব ধরনের বালা-মুসিবত থেকে দেশ ও জাতির মুক্তি ও কল্যাণ কামনা করা হয়।

মোনাজাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি এবং কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসুল্লিরা।

সকল হানাহানি ছেড়ে একটি শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায়ও মহান আল্লাহর দরবারে দোয়া করেন তারা।

এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে আসেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সকাল সাতটায় হয় প্রথম জামাত। ধনী-দরিদ্র নির্বিশেষে, ভেদাভেদ ভুলে সকল শ্রেণী পেশার মানুষ আদায় করেন ঈদের নামাজ।

নামাজ শেষে আল্লাহর কাছে নিজের ও দেশের জন্য মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। পরে রীতি অনুযায়ী কোলাকুলি করেন মুসল্লিরা। আনন্দ ভাগাভাগি করে নেন একে অপরের সঙ্গে।

এ যেন শান্তি ও সম্প্রীতির সঙ্গে ত্যাগের এক মহা উপলক্ষ্য।

এ আনন্দ থেকে বাদ পড়েনি ছোটরাও। উৎসাহের সঙ্গে বড়দের হাত ধরে তারাও নামাজ আদায় করে।

ঈদ উপলক্ষে রাজধানীকেও সাজিয়ে তোলা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ