মহাসড়কগুলোতে কোনো অযান্ত্রিক যানবাহন চলবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় মহাসড়কগুলোতে ইজিবাইকসহ ছোট-ছোট যানবাহন নিয়ন্ত্রণে নীতিমালা তৈরি করতে সড়ক পরিহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল মালেককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২৫ সেপ্টেম্বররের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি বলেন, কুমিল্লা, সিরাজগঞ্জ ও গাইবান্ধাসহ পাঁচটি স্থানে চালক ও হেলপারদের জন্য বিশ্রামাঘার করা হবে। কোনো গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড, হুটার, স্টিাকার ও মনোগ্রাম লাগানো চলবে না। হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা থাকবে ৮০ কিলোমিটার। আর রাজধানীতে গরিব চেহারার গাড়িগুলোর বডির রং আগামী ৩০ সেপ্টেম্বরে মধ্যে পরিবর্তন করতে হবে।