বিএনপির একুশে আগস্টের গ্রেনেড হামলার বিচার চাওয়া নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, সরকার উৎখাতে নয়, শেখ হাসিনাকে উৎখাতের জন্য বিএনপি দেশে-বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। সময় মতো সব ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।
তিনি আরো বলেন, বিএনপির ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার চাওয়া নোংরা রাজনীতি আর রসিকতা ছাড়া কিছু না। বলেন, এই ধরনের বক্তব্যে ঘৃণা জানানো ছাড়া আর কিছু বলার নেই।
শেখ হাসিনাকে উৎখাতের জন্য ষড়যন্ত্রকারীরা দেশে-বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সব ষড়যন্ত্রের সময় মতো জবাব দেয়া হবে।
এদিকে, রাজধানীর টিএসসিতে আয়োজিত আরেক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলে দলটির অস্ত্বিত্ব সংকটে পড়বে। নির্বাচনের সময় কোনো বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।