জাতীয়

ধানমণ্ডি এলাকাকে বর্জ্যমুক্ত করার ঘোষণা

ধানমণ্ডি এলাকাকে বর্জ্যমুক্ত করার ঘোষণা
ধানমণ্ডি এলাকাকে বর্জ্যমুক্ত করার ঘোষণা

রাজধানীর ধানমণ্ডি এলাকাকে বর্জ্যমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। মঙ্গলভার দুপুরে কলাবাগান মাঠ সংলগ্ন এলাকায় বর্জ্য অপসারণের জন্য নির্মিত এসটিএস উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন।

এ সময় তিনি অভিযোগ করেন, সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে ঢাকাকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক রিপোর্ট হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায়, নগরীকে পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নসহ নানা উদ্যোগ তুলে ধরেন মেয়র খোকন। ধানমণ্ডিকে বর্জ্যমুক্ত করার ঘোষণা দেন তিনি।

সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনে ঢাকাকে বসবাস অযোগ্য নগরীর তালিকাভুক্ত করার সমালোচনা করে মেয়র বলেন, সরকারের উন্নয়ন ব্যাহত করতেই এমন নেতিবাচক প্রতিবেদন।

এ সময় রাজধানীর ধানমন্ডি, কলাবাগান কিংবা মিরপুর রোড এলাকায় নগরবাসী যেন যেখানে সেখানে আবর্জনা ফেলে না রাখে সেজন্য ৫টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন-এসটিএস স্থাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এদিকে, ধানমন্ডিকে বর্জ্যমুক্ত রাখতে সিটি করপোরশনের নেয়া এই উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনরা। এই উদ্যোগ বাস্তবায়ন জনগণকেও সচেতন হবার তাগিদ দিয়েছেন তারা।

ধানমণ্ডি এলাকা থেকে সকাল-বিকেল দু'বার আবর্জনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ফজলে নুর তাপস। কাউন্সিলরদেরকে এ কাজ তদারকির আহ্বান জানিয়েছেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ