জাতীয়

রাজনৈতিক নেতা হিসেবে জনগণের সেবাই লক্ষ্য: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

রাজনৈতিক নেতা হিসেবে জনগণের সেবা করাই লক্ষ্য—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ক্ষমতা ভোগের বিষয় নয়- মানবসেবা করার সুযোগ।

বুধবার সকালে ভিডিও কনফারেন্সে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় কমিউনিটি ভিশন সেন্টারে ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসাসেবা ক্যাম্প করে চোখের চিকিৎসার কার্যক্রম চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ভোট দেয়া না দেয়া জনগণের অধিকার তবে জনগণের সেবা করাই বর্তমান সরকারের লক্ষ্য জানিয়ে শেখ হাসিনা আরো বলেন, ক্ষমতায় গিয়ে বিএনপি-জামাত জোট কমিউনিটি হাসপাতাল বন্ধ করে দেয়।

এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে গোপালগঞ্জের আশপাশের ৮ জেলার ২০ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চক্ষু চিকিৎসার জন্য ২০ কোটি টাকার ট্রাস্ট ফান্ড গঠনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

আর অন্যান্য জেলাগুলোতে শীতকালে ক্যাম্প করে চক্ষু চিকিৎসাসেবা দেবার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা। এছাড়া শুধু হাসপাতাল নয়- সব বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ব্যাপারেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ