জাতীয় নির্বাচনের আগে সহিংসতা না করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে যুক্তফ্রন্টের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে রাজধানীর সড়ক উপ-বিভাগে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন বানচালে যে পরিকল্পনাই করুক না কেন, তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
আন্দোলনের কথা বলে ঘরে বসে সংবাদ সম্মেলন ছাড়া বিএনপির কোনো কাজ নেই— উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে তাদের সকল ষড়যন্ত্রই ব্যর্থ করে দেয়া হবে।
সহিংস রাজনীতি না করলে জাতীয় নির্বাচনের আগে কোনো রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হবে না বলেও ওবায়দুল কাদের জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: