জাতীয়

ভারসম্যহীন পরিবর্তনের পথে পোশাক খাত: সিপিডি

সিপিডি
সিপিডি

ভারসম্যহীন পরিবর্তনের পথে দেশের তৈরি পোশাক খাত— সিপিডির গবেষণা বলছে, গেল ৫ বছরে প্রযুক্তিগত পরিবর্তনে বড় কারখানা এগিয়ে গেলেও পিছিয়ে পড়ছে ছোট ও মাঝারি কারখানা। বৃহস্পতিবার রাজধানীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে সিপিডি।

গবেষণায় বলা হয়, কর্মপরিবেশের উন্নতি হলেও, উন্নতি নেই শ্রমিক অধিকারের প্রশ্নে। তুলনামূলকভাবে কমে আসছে নারী শ্রমিকের সংখ্যাও। বড় ব্যবধান রয়ে গেছে মুনাফা বণ্টনেও আরো অবস্থা উত্তরণে আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত গবেষণার উপর ভিত্তি করে।

দেশের পোশাক শিল্পের উন্নয়নে পথনকশা তৈরির তাগিদ দিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী।

২০১৩ এর এই ধংসস্তুপ থেকেই পরিবর্তন শুরু হয় দেশের তৈরি পোশাক খাতের। গেল ৫ বছরে রপ্তানিমুখী এই শিল্পের প্রায় সব কারখানাই এসেছে সংস্কারের আওতায়।

এমন ২২৬টি কারখানা এবং সোয়া দুই হাজার শ্রমিকের উপর জরিপ চালিয়ে সিপিডি বলছে, এই সময়ে উন্নতির সূচকে কারখানাগুলো নম্বর পেয়েছে একশো তে ২১। তবে এ সময়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে, কাজের পদ্ধতিতে। বাড়েনি কাজের গতি ও পণ্যের মান।

শ্রমিক হিসেবে নারী পুরষের বৈষম্য হ্রাসের চিত্র কিছুটা ভাল। তবে অধিকারের প্রশ্নে নেই পাস নম্বর ১০০ তে ১৮।

সিপিডি বলছে, এখনো শ্রমিক সংগঠন করার অধিকার নেই প্রায় ৯৮ শতাংশ কারখানায়। মালিকদের মুনাফা অনুযায়ী, শ্রমিকদের মুজুরি, স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রেও রয়ে গেছে বড় আকারের বৈষম্য।

মুনাফার ভাগাভাগির সূচকে বাংলাদেশ পেয়েছে ২১। সিপিডি বলছে, এর পেছনে সবচেয়ে বড় কারণ বিদেশি ক্রেতারা। মুনাফার প্রায় ৮০ শতাংশই যায় তাদের ঘরে।

এ সময় একটি ভারসম্যপূর্ণ শিল্পের জন্য আরো বিশদ গবেষণারও তাগিদও দেন আলোচোকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ