জাতীয়

তরুণদের প্রত্যাশা নিয়ে ‘যুব সম্মেলন’ ১৪ অক্টোবর

ড. দেবপ্রিয় ভট্টাচার্য
ড. দেবপ্রিয় ভট্টাচার্য

আগামী জাতীয় নির্বাচনে ৩ কোটি তরুণ ভোটারদের আশা আকাঙ্খার প্রতিফলন কী হতে যাচ্ছে সেই বিষয়টি প্রাধান্য দিয়েই আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘যুব সম্মেলন-২০১৮’।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম- বাংলাদেশ আয়োজিত প্রাক-সম্মেলন মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্র বা এসডিজি বাস্তবায়নে দেশের তরুণ সমাজকে কিভাবে কাজে লাগানো যায়- যুব সম্মেলনে তা গুরুত্ব পাবে।

আগামী নির্বাচনেও এ তরুণরা রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা বলেও জানান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

আর দেশের রাজনীতির অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে তরুণ সমাজকে এগিয়ে আসার তাগিদ দেন প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্য ড. ইফতেখারুজ্জামান।

দেশের উন্নয়নের ধারায় তরুণ সমাজসহ সকল শ্রেনীর অংশগ্রহণের অধিকার রয়েছে বলেও সংবাদ সম্মেলন উল্লেখ করা হয়।

এর আগে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা: এসডিজি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে তরুণ সমাজকে প্রাধান্য দিতে হবে বলেও বিশিষ্টজনরা মন্তব্য করেছেন। এক্ষেত্রে সকল ভেদাভেদ দূর করে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এক কাতারে রাখতে হবে।

আগামী ১৪ অক্টোরব অনুষ্ঠিত হতে যাচ্ছে,যুব সম্মেলন ২০১৮। বাংলাদেশ ও এজেন্ডা ২০৩০ - তারুণ্যের প্রত্যাশা শীর্ষক এই সম্মেলনে আয়োজন করতে যাচ্ছে সেন্টার ফল পলিসি ডায়ালগসহ বেশ কয়েকটি বেসরকারি সংস্থা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ