জাতীয়

রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়াকে ক্ষমা চাইতে বললেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

আদালতের মাধ্যেম বিএনপি চেয়ারপারসন খালেদার মুক্তি হতে পারে অন্যথায় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমসটেক সম্মেলনে শেষে রোববার গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা প্রত্যাবসন নিয়ে আলোচনা হয়েছে তবে মিয়ানমার যা বলে তা করে না জানান ।

প্রধানমন্ত্রী বলেন, ‘আর তো ওদের সঙ্গে কথা বলব না। তার (খালেদা জিয়া) যারা আমার বাড়িতে এসে বসে থাকত, তারা আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। আমার তো একটা আত্মসম্মান বোধ আছে। আমি বারবার অপমানিত হতে কেন যাব?’

সংলাপের বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়ার ছেলে মারা যাওয়ার পর আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আমার মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছিল, তাদের সঙ্গে কোনো সংলাপ নয়।

বিএনপির সঙ্গে কোনো সংলাপ প্রশ্নই উঠে না তারা নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার বলেন শেখ হাসিনা।

‘বিএনপি ডাক দিচ্ছে, হুংকার দিচ্ছে ভালো—আন্দোলনের হুমকি দিচ্ছে তাতে বাধা দেওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তাকে তো আমি গ্রেপ্তার করিনি— সে গ্রেপ্তার হয়েছে এতিমের টাকা চুরি করে। তাদের আমলে দুর্নীতি, ঘুষ নেওয়ার অনেক ঘটনা ঘটেছে। তিনি (খালেদা জিয়া) যদি মুক্তি চান, কোর্টের মাধ্যমে আসতে হবে। দ্রুত চাইলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। মামলা আমাদের সরকারের দেয়া নয়। ওনারই পছন্দের ইয়াজউদ্দিন, ফখরুদ্দীন সাহেবের আমলে দেয়া।

বিমসটেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার কাঠমান্ডু যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। বিমসটেক সম্মেলনে দেয়া ভাষণে শেখ হাসিনা মুক্ত বাণিজ্য অঞ্চল সৃষ্টি, বিনিয়োগ ও জ্বালানি খাতে যৌথ প্রচেষ্টা, জনগণের মধ্যে যোগাযোগ এবং অর্থায়ন প্রক্রিয়া গড়ে তোলার মাধ্যমে বিমসটেক ফোরামে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ