জাতীয়

কারাগারেই খালেদার বিচার সম্পন্নে গেজেট প্রকাশ

খালেদা জিয়া
খালেদা জিয়া

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার সম্পন্ন করতে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।

মঙ্গলবার সন্ধ্যায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিভাগ এ গেজেট প্রকাশ করে।

আগে বিকেলে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বাংলানিউজকে জানিয়েছিলেন, কারাগারেই খালেদা জিয়ার বিচার সম্পন্ন করতে গেজেট হচ্ছে। সম্ভবত আজই তা প্রকাশ করা হবে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় করাগারে বসছে।

এ মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অপর মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী রয়েছেন।

এর আগে মামলাটির প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল বলেন, তিনি-খালেদা জিয়া এ মামলায় নির্ধারিত তারিখে হাজিরা না হওয়ায় এ সিদ্ধান্ত।

তবে খালেদা জিয়ার আইনজীবী আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, এটি হলে তা হবে আইনপরিপন্থী।

কাজল আরো বলেন, খালেদা জিয়ার অসুস্থতার কারণে কারাকর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করতে পারছেন না। ফলে মামলাটি শেষ মুহূর্তে গিয়ে ঠেকে আছে। কোনোভাবেই এগিয়ে নেয়া যাচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে আমরা মামলাটির বিচার ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী এজলাসে করার জন্য আদালতের কাছে আবেদন করেছিলাম।

তিনি বলেন, এরই পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় মামলাটির বিচার কারাগারে করার বিষয়ে উদ্যোগ নিয়েছেন বলে শুনেছি। যদি রাতের মধ্যেই এ সম্পর্কীয় গেজেট প্রকাশিত হয় তবে কালই (৫ সেপ্টেম্বর) পুরাতন কারাগারে মামলাটির বিচার সম্ভব হবে।

মামলাটিতে আসামিপক্ষে যুক্তি-তর্ক শুনানির জন্য দিন ধার্য আছে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।

এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ