জাতীয়

দেশে গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বাংলাদেশ গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত—দেশের জনগণ ভোট দেয়ার অধিকার অর্জন করেছে এবং ভোট দিয়ে তাদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে পারছেন এটাই আজ প্রমাণিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর কাযালয়ে রাজশাহী ও সিলেটে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যে দলই করেন না কেন, আপনাদের সবসময় মাথায় এটাই রাখতে হবে যে, জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।

কাউন্সিলররাও বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়ে এসেছেন—এ কথা উল্লেখ করে এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য আমরা সংগ্রাম করেছি। নির্বাচনে কিন্তু বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারেন। সেটাও আমরা সুনিশ্চিত করেছি।

শেখ হাসিনা বলেন, গণতন্ত্র মানে জনগণের ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার— সেই অধিকারের প্রতি আমরা সম্পূর্ণভাবে নিবেদিত। আমরা চাই জনগণের অধিকার জনগণের হাতেই থাকবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- স্লোগানটা আমারই ছিল।

তিনি বলেন, যদি গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকে তাহলে একটা দেশ উন্নত হয়, সমৃদ্ধশালী হয় এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে।”

সরকারের ধারাবাহিকতা আছে বলেই আজকে আপনারা পরিবর্তন দেখতে পারছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল।

অনুষ্ঠানে প্রথমে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও আরিফুল হক চৌধুরীকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী। এরপর রাজশাহীর ৪০ ও সিলেটের ৩৬ জন কাউন্সিলরদের শপথ পাঠ করার স্থানীয় সরকারমন্ত্রী।

জনপ্রতিনিধিদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, আপনারা নির্বাচিত প্রতিনিধি। জনগণ আস্থা রেখে আপনাদের ভোট দিয়েছে। যে যে দলই করেন না কেন- স্ব স্ব এলাকার ও জনগণের উন্নয়ই হবে আপনাদের কর্তব্য।

স্থানীয় জনপ্রতিনিধিরা যে দলেরই হোক না কেন সরকার প্রধান হিসেবে তাদেরকে সব রকমের সহায়তা করার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী।

তবে সতর্ক করে দিয়ে তিনি বলেন, পাশাপাশি এটাও বলবো যদি কোনও অনিয়ম হয়; যদি সেখানে কোনও ধরনের দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদী কাজ হয়, সে যে দলেরই হোক সে কিন্তু রেহাই পাবে না।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্যরা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ