জাতীয়

দেশের ৯০% মানুষ বিদ্যুৎ পাচ্ছে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বর্তমান সরকারের সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের ৯০% মানুষ বিদ্যুৎ পাচ্ছে—প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের সরবরাহ বাড়ায় উন্নয়ন তরান্বিত হচ্ছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

নাগরিকদের আর্থসামাজিক অবস্থার উন্নতির ফলে ভবিষ্যতে বিদ্যুতের ভর্তুকি উঠে যেতে পারে জানিয়ে প্রধানমন্ত্রী বিদ্যুৎ অপচয়রোধে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান।

বিদ্যুৎ উদপাদনে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার—উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিমসটেক বিদ্যুৎ গ্রিড লাইন তৈরির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নেয়া হচ্ছে। বাংলাদেশ ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উদপাদনের সক্ষমতা অর্জন করেছে।

ভবিষ্যতে বিদ্যুৎ খাতে আর ভর্তুকি নাও দেয়া হতে পারে- ফলে উৎপাদন খরচ গ্রাহককেই দিতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে—জানিয়ে তিনি আরো বলেন, বিদ্যুৎ বিতরণে সিস্টেম লস কমিয়ে আনা হয়েছে আর প্রিপেইড মিটারের ব্যবহারে তা আরো কমবে।

পাশাপাশি সবাইকে বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধে সচেতন হওয়ার আহ্বানও জানান শেখ হাসিনা।

তিনি আরো বলেন, ভারত, ভুটান ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া চলছে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অবদান রাখায় ৪৭ ব্যক্তি ও ৩৫ প্রতিষ্ঠানকে পুরস্কর তুলে দেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ