জাতীয়

নির্বাচনকালীন সরকার ঠিক করবেন প্রধানমন্ত্রী: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নির্বাচনকালীন সরকার কবে হবে- এতে কারা থাকবেন এসব কিছুর এখতিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা ও তারিখ নির্ধারণ- এসব কিছুর এখতিয়ার নির্বাচন কমিশনারের।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যতো ক্ষমতাবানই হোন না কেন- আওয়ামী লীগ আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবে।

আগামী নির্বাচনের আগে দলের নেতাকর্মীদের মধ্যে অন্তকোন্দল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, যেসব নেতাকর্মী তৃণমূলে ও জনগণের কাছে গ্রহণযোগ্য তাদেরকেই মনোনয়ন দেয়া হবে।

নির্বাচনের তারিখ ঘোষণা—নির্বাচন কালীন সরকার গঠন নিয়ে বুধবার অর্থমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীই ঠিক করবেন নির্বাচনকালীন সরকার কেমন হবে।

নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হোসেন - বিচৌধুরী নেতৃত্বাধীন জোটেরও সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন,জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িকতার মেরুকরণ হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ