জাতীয়

গতকাল যা বলেছি তা ছিল অনুমান নির্ভর: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার ও ২৭ ডিসেম্বর ভোট হতে পারে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে মন্তব্য করেছিলেন সেটি তার অনুমান ছিল বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী আরো বলেন, নির্বাচনকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা— আর ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং ২০ দিনের মধ্যে গঠন হতে পারে নির্বাচনকালীন সরকার , বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন বক্তব্য দিয়েছিলেন অর্থমন্ত্রী। পরের দিন তার এ বক্তব্যের পাল্টা বক্তব্যও আসে সরকারের বিভিন্ন মন্ত্রীর কাছ থেকে।

সে প্রসঙ্গে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, তিনি নির্বাচন কিংবা নির্বাচনকালীন সরকার গঠন সম্পর্কে যা বলেছেন, সেটা তার অনুমান।

এ সময় বিএনপিসহ রাজনৈতিক দলগুলো এবং বিশিষ্টজনদের পক্ষ থেকে অবাধ নিরপেক্ষ নির্বাচনের যে দাবি উঠেছে তার সমালোচনা করেন অর্থমন্ত্রী— উদাহরণ টানেন বিগত দিনের নির্বাচনের।

তবে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন।

নির্বাচনকালীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী যদি তাকে রাখেন তবে সেখানে থাকবেন তিনি।

এর আগে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশের ২৫ শতাংশ ৬ কোটি ২৪ লাখ টাকার একটি চেক অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করে ব্যাংক পর্ষদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ