জাতীয়

অভিযোগ ছাড়া বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশে আন্দোলনের নামে কোনো সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না।

সরকারকে বিব্রত করার জন্য একটি মহল নানা ধরনের গুজব ছড়াচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী, এইসব গুজবে কান না দেয়ার আহবান জানান।

তিনি বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে এ সরকার ক্ষমতায় না আসতে পারলে সকল উন্নয়ন কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির উত্থান হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ