বঙ্গবন্ধুর সব উন্নয়ন প্রকল্প বন্ধ করে দিয়েছিল ৭৫ পরবর্তী সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) আয়োজিত ষষ্ঠ জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অর্থনৈতিক উন্নয়নের সুফল এখন তৃণমূলের মানুষ পাচ্ছেন বলে জানান তিনি।
বিএনপি সরকারের সময় সারের জন্য কৃষককে ধরনা দিতে হয়েছিল, এমনকি প্রাণও দিতে হয়েছে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, এখন সারের জন্য কৃষককে ধরনা দিতে হয় না, গুলিতে প্রাণ দিতে হয় না, কৃষকদের হাতেই পৌঁছে যায় সার। আওয়ামী লীগ সরকার সেই ব্যবস্থা করেছে। বর্গা চাষীদের ঋণের সুবিধা করে দেয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, দেশকে উন্নয়নের জন্য ১০০ বছরের পরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে সরকার।
কৃষি এবং প্রাণীসম্পদের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়েছে, কারণ আমাদের অর্থনীতি এটা উপর দাঁড়িয়ে।
এ সময় তিনি বিএনপির শাসনামলের সমালোচনা করেন।