জাতীয়

মেডিকেল বোর্ডের সুপারিশ অনুসারে ব্যবস্থা:স্বরাষ্ট্রমন্ত্রী

নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর -আসাদুজ্জামান খান কামাল
নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর -আসাদুজ্জামান খান কামাল

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার চিকিৎসায় দ্রুত সময়ের মধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হবে আর বোর্ডের সুপারিশ অনুসারে ব্যবস্থা নেয়া হবে। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার বিকেলে সচিবালয়ে বিএনপির মহাসচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেডিকেল বোর্ড যেখানে সুপারিশ করবে সেখানেই খালেদা জিয়ার চিকিৎসা করা হবে।

কারাগারে তার চিকিৎসার কোনো ক্রুটি হচ্ছে না বলেও এ সময় দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউনাইটেডের সঙ্গে এবার আরেকটি বেসরকারি হাসপাতাল অ্যাপালোর কথাও বলেছেন মির্জা ফখরুল।

তবে তার দাবি, সেখানে নেয়া না নেয়ার বিষয়টি নির্ভর করছে মেডিকেল বোর্ডের সুপারিশের উপর।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো দাবি করেন, কারাগারে খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসাই দেয়া হচ্ছে।

কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে আবারো সরকারের কাছে দাবি জানিয়েছে দলটি।

বিকেল ৩টার পরে সচিবালয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির ৭ জন সদস্য।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ— এ অবস্থায় সুচিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা দাবি জানানো হয়েছে।

মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে, স্বরাষ্ট্র সচিব ও কারাকর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত: গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে পুরান ঢাকার পরিত্যাক্ত কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ