জাতীয়

২২তম অধিবেশন চলছে

সংসদ অধিবেশন চলছে
সংসদ অধিবেশন চলছে

দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন রোববার শুরু হয়েছে।

বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

অধিবেশন চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। একাদশ জাতীয় নির্বাচনের আগে আগামী অক্টোবরে আরেকটি অধিবেশন বসবে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হয়েছে।

সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে।

তবে সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হতে পারে।

অধিবেশনে সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল আসছে।

এতে সংরক্ষিত আসনে নারীদের নির্বাচনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

ফলে আগামী একাদশ সংসদ নির্বাচনেও থাকছে সংরক্ষিত আসন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২১ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ