দেশে আন্তর্জাতিক মানের মোটরসাইকেল তৈরি এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা'র খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, দেশিয় মোটরসাইকেল শিল্পের প্রসার ঘটাতে এ নীতিমালা করা হয়েছে— যেন মোটর সাইকেল আমদানি করতে না হয়।
তিনি বলেন, দেশীয় প্রযুক্তির মাধ্যমে ২০২১ সালের মধ্যে ৫ লাখ এবং ২০২৭ সালের মধ্যে ১০ লাখ মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মোটর সাইকেল তৈরি করে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সেগুলো সরবরাহ করা হবে বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: