জাতীয়

আগামী মাসের মাঝামাঝিতে নির্বাচনকালীন গঠন: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

এবারও নির্বাচনকালীন সরকারের আকার গতবারের কাছাকাছি হবে— আগামী মাসের মাঝামাঝি এ সরকার গঠন হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে— নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট কেউ থাকবেন না, সরকারের আকারটা ছোট হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটি রাজনীতি করছে –এ অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার দরকার উন্নতমানের চিকিৎসা। উন্নত চিকিৎসার জন্য যে হাসপাতালে চিকিৎসা সম্ভব, সেখানে যেতে আপত্তি কোথায়? আসলে বিএনপি খালেদা জিয়ার চেয়ে তার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। এটাকে ইস্যু বানিয়ে আন্দোলন করতে চাইছে।’

আরেক প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করবে বলে তারাই ঘোষণা দিয়েছে। মেরুকরণ যেভাবে হবে, জোটের সমীকরণ সেভাবেই হবে।

মন্ত্রী জানান, এরই মধ্যে ৬০/৭০ জনকে মনোনয়নের আভাস দিয়েছেন দলের সভানেত্রী। শরীকদের জন্য ছাড়া হবে ৬৫-৭০টি আসন।

অভিযোগ করেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি, না হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে আপত্তি তুলতো না।

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নির্বাচনকালীন সরকার, জোট রাজনীতি, আসন বণ্টন, খালেদা জিয়ার অসুস্থতাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

নির্বাচনী রাজনীতির মেরুকরণের উপর আসন বণ্টনের সমীকরণটি র্নিভর করছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, এরইমধ্যে দলের অনেককে সবুজ সংকেত দিয়েছেন সভানেত্রী।

সম্প্রতি আওয়ামী লীগের উত্তরবঙ্গ ট্রেন সফরে ভোগান্তি নিয়ে যেসব গণমাধ্যম সরব তারা বিএনপির পল্টন সমাবেশের ফলে জনভোগান্তি নিয়ে নীরব বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ