আগামী জাতীয় নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আগুন সন্ত্রাসের পথ বেছে নিলে বিএনপির পরিস্থিতি হবে ভয়াবহ।
পাকিস্তানি শক্তির প্রতিনিধি হিসেবে খালেদা জিয়া গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্দোলন করে খালেদা জিয়ার মুক্তি সম্ভব না।
এ সময় তিনি বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করার অনুরোধ জানান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: