প্ররোচিত না হয়ে প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, সরকারের সর্বাত্মক সহযোগিতায় দেশের পুঁজিবাজার স্থিতিশীল অবস্থায় এসেছে।
অর্থ আত্মসাৎ ও কারচুপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন।
সিকিউরিটিজ অ্যান্ড স্টক এক্সচেঞ্জ কমিশনের রজতজয়ন্তী উপলক্ষে বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্তমানে পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে পুঁজিবাজার।
তিনি জানান, স্টক এক্সচেঞ্জের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করছে সরকার।
পুঁজিবাজারের উন্নয়নে সরকারের নেয়া কর্মসূচি ও কার্যক্রম তুলে ধরে সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এখন আর বিদেশিদের ওপর নির্ভর করতে হয় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নব্বই ভাগ নিজস্ব অর্থায়নে বাজেট হয়— এ অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: