জাতীয়

বিদেশিদের চাপের কাছে নতি স্বীকার নয়: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিদেশিদের কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না আওয়ামী লীগ সরকার জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, জাতিসংঘের আমন্ত্রণে বিএনপি নেতাদের যুক্তরাষ্ট্রে যাওয়ায় আপত্তির কিছু নেই।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য এত আগ্রহ থাকলে দলের আইনজীবীরা কেন ১০ বছর মামলাটিকে প্রলম্বিত করেছে।

তিনি জানান, মানুষ এখন নির্বাচনমুখী, বিএনপির নেত্রীর মুক্তির জন্য উতলা নয়।

বুধবার দুপুরে নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

বিএনপি নেতাদের যুক্তরাষ্ট্রে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের আমন্ত্রণে তাদের যাওয়াতে আপত্তির কিছু নেই তবে নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাবার সুযোগ নেই।

তিনি জানান, সরকার হস্তক্ষেপ করছে না বলেই ৩০টির মতো মামলা থেকে জামিন পেয়েছেন খালেদা জিয়া—তার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার।

বিএনপির আন্দোলনের ক্ষমতা নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সহিংসতা হলে প্রতিরোধ করা হবে।

তফসিল ঘোষণার আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেয়ার যে দাবি বিএনপি তুলছে তাকে মামাবাড়ির আবদার বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ