আগামী রোববার জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে—সড়ক পরিবহন আইনটি- জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চলতি অধিবেশনেই বিলটি পাস হতে পারে বলেও তিনি আভাস দিয়েছেন।
এছাড়া পূর্বাচলে বাস টার্মিনাল নির্মাণের জন্য ৭ একর জমি রাজউকের বরাদ্দ দেয়ার বিষয়ে আলোচনা হয়। শিগগিরই এর সীমানা চিহ্নিত করা হবে বলে জানান সড়ক মন্ত্রী।
বুধবার দুপুরে রাজধানীর নগরভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১১তম সভায় তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইনটি-এটি সংসদীয় কমিটিতে যাচাই বাছাই করা হবে আর যাচাই বাছাই তাড়াতাড়ি হলে চলতি অধিবেশনেরই নয়তো অক্টোবরে সংসদে সংক্ষিপ্ত অধিবেশনে আইনটি পাস হবে।
সভায় নির্বাচনের আগে রাস্তা খোড়াখুড়ির কাজ না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। মোটর সাইকেলে শিশু আরোহীদের জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার কথা জানিয়ে তিনি এ ব্যাপারে পুলিশকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।