জাতীয়

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের দাবিতে একমত: প্রধানমন্ত্রী

সংসদে প্রধানমন্ত্রী
সংসদে প্রধানমন্ত্রী

স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন সুসংহত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে বুধবার সম্পূরক প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের দাবিতে একমত— তাদের দাবি পূরণে কাজ করা হচ্ছে।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংসদের চলতি অধিবেশনে আইন উত্থাপন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

রাস্তা পারাপারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিয়ম অমান্য করে রাস্তা পারাপারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সড়ক দুর্ঘটনা কমে আসবে।

এছাড়া যানজট নিরসনে রাজধানীর চারপাশে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ