জাতীয়

জনগণের চিকিৎসা সেবায় নিজেদের জীবন উৎসর্গ করুন: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

জনগণের চিকিৎসা সেবায় নিজেদের জীবন উৎসর্গ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, মানসম্পন্ন চিকিৎসার দিকে জোর দিতে হবে, চিকিৎসা সেবাকে নিয়ে যেতে হবে আন্তর্জাতিক মানে।

গবেষণার উপর যেন চিকিসকরা জোর দিতে পারেন সেজন্য খোলা হবে গবেষণা কেন্দ্র বলে জানান তিনি।

তিনি জানান, মেডিকেল কলেজগুলো ওই বিভাগের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থাকবে।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের ভিত্তিপ্রস্তর আর সেন্টার অব এক্সিলেন্স প্রকল্পের বিভিন্ন স্থাপনা উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

জনগণের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করতে দেশে প্রথমবারেরর মতো নির্মাণ করা হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। দক্ষিণ কোরিয়ার সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রায় চার এক জমিতে ১ হাজার ৩৬৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এ হাসপাতাল। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সেন্টার অব এক্সিলেন্স প্রকল্পের বিভিন্ন স্থাপনারও উদ্বোধন করেন তিনি।

এ সময় তিনি দেশের চিকিৎসা সেবায় তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে সকল বিভাগে হবে মেডিকেল বিশ্ববিদ্যালয়। আর যে সকল বিভাগে এখনো মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়নি সেখানকার মেডিকেল কলেজগুলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সুংযুক্ত থাকবে।

উন্নয়নশীল দেশ হিসেবে যে অগ্রযাত্রার সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ