জাতীয়

শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর চিঠি

 শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর চিঠি
শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর চিঠি

অস্ট্রেলিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী স্কট মরিসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে দুই দেশের সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

আগামীতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে গভীর সম্পর্ক গড়ার জন্য প্রত্যাশা করেছেন মরিসন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুই দেশের মধ্যে গত বছর ১১ শতাংশ বাণিজ্য বেড়েছে। দুই দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে একযোগে কাজ করছে। এছাড়া ৪৯ হাজার প্রবাসী বাংলাদেশি অস্ট্রেলিয়ার উন্নয়নে ভূমিকা রেখেছেন।

চিঠিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ রেহিঙ্গা সংকট মোকাবিলা করছে। এই সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া ৭০ মিলিয়ন মার্কিন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি আগামীতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হওয়ার জন্য প্রত্যাশা করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ