রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজা সংলগ্ন ব্রিজের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার পানিতে পড়ে গেছে।
শনিবার সকাল ৬টার দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, এ সময় গাড়িটিতে চালক ছাড়া কেউ ছিলেন না।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম বলেন, গাড়িটিতে চালক ছাড়া কেউ ছিলেন না— তিনি আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি উদ্ধারে কাজ করছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখা হচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: